চাঁদপুর প্রেস ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণের র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমণ ২০২৬ এর র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ রোববার (২১ জুন) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি কাজী শাহাদাত ও রহিম বাদশা প্রমুখ।

সভাপতি বক্তব্যে সোহেল রুশদী বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি ক্লাবের অন্যতম একটি আনন্দ ভ্রমণ। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি এবং কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি এনে দিতেই এ ধরনের আয়োজন করা হয়। প্রেস ক্লাব সবসময় সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার পেয়েছেন সাবেক সভাপতি কাজী শাহাদাত। তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাব মিলনায়তনে সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের কাছ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণের র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরিফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সদস্য মনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, আল ইমরান শোভন, সিনিয়র সদস্য আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, এড. চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যকরী সদস্য মো. ইলিয়াস হোসেন পাটওয়ারী, সদস্য হাসান মাহমুদ, মো. মাসুদ আলম, হাবিব খান, আনোয়ারুল হক, মাজহারুল ইসলাম অনিক, আলআমিন ভূঁইয়া, আহমদ উল্লাহ প্রমুখ।

প্রসঙ্গত চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণের সমাপনী অনুষ্ঠান ও ভ্রমণের সবচাইতে আকর্ষণীয় পর্ব র‌্যাফেল ড্র’ কক্সবাজার কলাতলী রোডস্থ গ্যালাক্সি রিসোর্ট মিলনায়তনে গত ৭জুন রাত দশটায় অনুষ্ঠত হয়।

এর আগে ৪জুন রাত থেকে ৮জুন রাত পর্যন্ত এই আনন্দ ভ্রমণ শেষে সোমবার রাত ১১টায় সকলে নিরাপদে চাঁদপুর এসে পৌঁছেছেন। এই বার্ষিক আনন্দ ভ্রমণে  ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম