
চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের-২০২৬ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শনিবার (২৭ জুন) বেলা ১১টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিনিয়র সদস্য মুনির চৌধুরী। গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
সভার শুরুতে প্রেস ক্লাবের মরহুম সদস্য ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়।
এছাড়াও ক্লাবের সাবেক সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ’র মেজ ভাই মরহুম অধ্যক্ষ মাওলানা আ.ন.ম মুহিবুল্লাহ নোমান ও প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ফারুক আহম্মেদ এর ভাই রিপনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা আহমাদুল্লাহ।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার রেজুলেশন ও বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ ।
এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন।
সভায় স্বাগত বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রেস ক্লাবের উন্নয়নে যারা দায়িত্ব পালন করেছেন ত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন সেই সকল মরহুম সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠার ইতিহাস আপনারা সকলে জানেন। পরবর্তীতে এ প্রেস ক্লাবের অবকাঠামো এই বিশাল উন্নয়ন যাদের নেতৃত্বে হয়েছে তাদের স্মরণ করছি,বিশেষ করে আজ উপস্থিত আছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইকবাল বিন বাশার ও তৎকালীন সাবেক সাধারণ সম্পাদক বিশিস্ট সাংবাদিক মরহুম ইকরাম চৌধুরী। তাদের নেতৃত্বে আজ এ বিশাল প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বলেন, আপনারা জানেন বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী প্রেস ক্লাবের সদস্য হতে হলে মেইনস্টীম মিডিয়ায় কর্মরত এবং সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশ হতে হবে। সভাপতি- সেক্রেটারি হতে হলে মিনিমাম ডিগ্রী পাস লাগবে। এটা প্রেস ক্লাবের একটা সুন্দর শৃঙ্খলা এবং আমাদের বড় অর্জন। আমাদের সাবেক সভাপতি-সেক্রেটারী যারা বিগত দিনে দায়িত্ব পালন করেছেন, নিরলস পরিশ্রমের কারণে আজকের চাঁদপুর প্রেস ক্লাব এ পর্যায়ে এসেছে। প্রেস ক্লাবের সদস্যদের সমর্থনের কারণে প্রেস ক্লাব এগিয়ে যাচ্ছে। প্রেস ক্লাব হল সাংবাদিকের কল্যাণে, সাংবাদিকদের মাঝে ঐক্য ধরে রাখার কাজ করে। সাংবাদিকদের পেশাগত কাজ, সাংবাদিকদের পেশাদারিত্বকে মূল্যায়ন করাই হচ্ছে প্রেসক্লাবের কাজ। এ কাজ গুলো আমরা সব সময় প্রেসক্লাব থেকে করে আসছি।
সোহেল রুশদী আরো বলেন, এখানে অনেকে সদস্য হতে পারে না গঠনতন্ত্রের কারণে। তাদেরকেও আমরা চেষ্টা করি প্রেস ক্লাবের বিভিন্ন আচার অনুষ্ঠানে আনার জন্য এবং শৃঙ্খলা রাখার জন্য। আমরা চেষ্টা করছি, বিগত কমিটিও চেষ্টা করেছে। আমি সভাপতি হিসেবে আজকে একটি মেসেজ দিতে চাই। আমরা আমাদের ঐক্য ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের মধ্যে অনেকেরই মত বিরোধ থাকতে পারে, কিন্তু প্রেস ক্লাবের স্বার্থে সাংবাদিকদের কল্যাণে আমরা এক থাকবো। আমাদেন ঐক্যের বিষয়ে সমগ্র জেলায় মেসেজ দিতে হবে। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে সকল সাংবাদিক এক এবং ঐক্যবদ্ধ রয়েছে, এটা আমাদের সবার জন্য শক্তি। আমি সকল সদস্য ও সাধারণ সদস্যদের উদ্দেশ্যে বলছি আজকে আমি দায়িত্বে আছি, কাল আপনি দায়িত্ব আসবেন, তাই যে যখন দায়িত্বে আসবে তখন তাকে শক্তিশালী করতে হবে, আমাদের একতাবদ্ধ থেকে কাজ করতে হবে। আমাদের অনেক সমস্যা মোকাবেলা করে কাজ করতে হয়। এই প্রেসক্লাবে সরকারি তেমন কোনো অনুদান আসেনি, সকলের সহযোগিতায় প্রেস ক্লাব কার্যক্রম চলছে।
তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয় আমাদের অনেক সার্পোট দিয়ে আসছে৷ এমপি মহোদয় আমাদের পূর্ণ সহযোগিতা করছে। প্রশাসন থেকেও আমরা কমবেশী সাপোর্ট পাচ্ছি। যারা বিগত দিনের সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, তারা অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করায় আজকে আমরা এ পর্যায়ে আসতে পেরেছি। আগামীতে যারা দায়িত্বে আসবেন তাদেরকেও আমরা সহযোগিতা করব। আমরা যে ঐক্যবদ্ধ রয়েছি এবং আমরা এক হয়ে কাজ করছি এই মেসেজটা সমগ্র জেলায় বিশেষ করে প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে।
আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সর্বশেষ যে একটা আনন্দ ভ্রমণ হয়েছে কক্সবাজারে এটা সফল ভাবে সম্পন্ন হয়েছে। আনন্দ ভ্রমণ উপ-কমিটি আহবায়ক রহিম বাদশা, সদস্য সচিব জি এম শাহীন ও সমন্বয়কারী আব্দুল আউয়াল রুবেল ভাই সহ উদযাপন কমিটি আন্তরিকভাবে কাজ করেছেন। কোন সদস্য বা সাংবাদিকদের সমস্যা হলে আমরা প্রেস ক্লাব পাশে থাকব। সাংবাদিকদের কোন সমস্যা হলে সেটা সাংবাদিকরা মিট করবো। প্রয়োজনে প্রেস ক্লাব আছে, টেলিভিশন সাংবাদিক ফোরাম আছে, তারা সাংবাদিকদের বিষয়টি দেখবেন। আমরা আগামীতে সকল পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করব। প্রয়োজনে আমাদের টেলিভিশন ফোরাম আছে, ফটোজার্নালিস্ট ফোরাম আছে তাদের সাথে মতবিনিময় করব, কিভাবে সাংবাদিকদের পেশাদারদারিত্ব ও মান বাড়ানো যায়। আগামীতে প্রশিক্ষণ নেওয়ার জন্য ব্যবস্থা করার চেষ্টা করব। আরো কিছু পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। সাংবাদিকদের কল্যাণে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত এবং সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করব সব সময়।
তিনি আরো বলেন, বিগত সময়ে বাদপড়া আমাদের পাঁচজন প্রেস ক্লাবের সিনিয়র সাধারণ সদস্য যথাক্রমে কাজী শাহাদাত, শরীফ চীেধুরী, শহীদ পাটোয়ারী, এ এইচ এম আহসান উল্লাহ ও মোঃ আব্দুর রহমানকে বর্তমান (২০২৬ সালের) কার্যকরী পরিষদ তাদের পদে পুনরায় ফিরিয়ে দিয়েছে, তারাও আমাদের মাঝে ফিরে এসেছেন এবং আজকে অর্ধ-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত রয়েছেন আমি তাদেরকেও স্বাগত জানাচ্ছি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, এ এইচ এম আহসান উল্লাহ, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ,রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, অধ্যাপক দেলোয়ার আহমেদ, আনোয়ার হাবিব কাজল, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, আব্দুর রহমান প্রমুখ ।
প্রেস ক্লাবের কার্যকরীকার্যকরী পরিষদের সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যনির্বাহী পরিষদের সদস্য নেয়ামত হোসেন, মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, এ কে আজাদ, প্রেসক্লাবে সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ, আব্দুস সালাম আজাদ, শরীফ মো. আশ্রাফুল হক, মো. মাসুদ আলম, এডভোকেট শাহজাহান খান, আশরাফুল আলম, মিজান লিটন, মাজহারুল ইসলাম অনিক, আতিকুর রহমান রুবেল, বিল্লাল হোসেন ঢালী, ফরিদ হাসান, মো : সাইফুল আজম, প্রেসক্লাবের অন্যান্য সাধারণ ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



