মানিক এমপি’র সাথে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর: চাঁদপুর-৩ আসনের( সংসদ সদস্য) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি’র র সাথে চাঁদপুর জেলা হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১০ জুলাই )  রাত ৮টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হোটেল-রেস্তোরাঁ খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক মো. মাসুদ আখন্দ, সহ-সভাপতি মো. আছলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাইনু, জাহিদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমিদ খান অপু, কোষাধ্যক্ষ টিটন ঘোষ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম মামুনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম