চাঁদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

চাঁদপুর :  চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মাদকবিরোধী র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এসব কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়।

এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রাণী চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নুর।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সকলে ঐকবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন গণমাধ্যমের কর্মী, পেশাজীবী সংগঠনের নেতা, ইমাম, খতিব, স্কুল-কলেজের শিক্ষকরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম