৪৮তম চাঁদপুর এপেক্স ক্লাব এর পালাবদল

চাঁদপুর:  ৪৮তম চাঁদপুর এপেক্স ক্লাব এর পালাবদল শনিবার চাঁদপুর এলিট চাইনিজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২৪ এর সভাপতি এপেক্সিয়ান শেখ মহিউদ্দিন রাসেল দ্বায়িত্বভার প্রদান এবং ২০২৫ সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক তালুকদার শিপন আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় এপেক্স ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভূঁইয়া।

নবাগত সভাপতি ও ২০২৫ সেশনের নির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর সাখাওয়াত হোসেন সোহেল।

প্রধান অতিথির বক্তব্য জাতীয় এপেক্স ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন,“সামাজিক সংগঠন এপেক্স ক্লাব একটি মানবিক মূল্যবোধে বিশ্বাসী সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এ ক্লাব শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা করছে না, বরং তরুণ সমাজকে মানবিক কাজে উৎসাহিত করে একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এপেক্স ক্লাবের মতো সংগঠনগুলোই আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক।

আমাদের ক্লাবের সদস্যরা এওয়ার্ড প্রাপ্তির জন্য কাজ করে না। মানুষের সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুর এপেক্স ক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এ সংগঠনের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের কার্যক্রমে আমি সত্যিই মুগ্ধ এবং আশাবাদী যে ভবিষ্যতেও তারা সমাজের কল্যাণে এভাবেই অব্যাহতভাবে কাজ করে যাবে।”

এপেক্সিয়াল অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক ৯ গভর্নর মাসুদুর রহমান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী,এপেক্স ক্লাব অব চাঁদপুর এর সাবেক সভাপতি এবং ডিস্ট্রিক ৮ এর ডিজি ক্যাণ্ডিটেট ২০২৬ এপিক্সিয়ান এডভোকেট মোঃ এমরান হোসেন।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম