চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ি প্রাধানীয়া বাড়ি জামে মসজিদে শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজ আদায় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কবির হোসেন চোকদার।
নামাজ শেষে তিনি স্থানীয় বাঁশগাড়ি মোল্লার বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে কবির হোসেন চোকদার স্থানীয় বাসিন্দাদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের সার্বিক সমস্যা ও দুঃখ-কষ্টের কথা গুরুত্বসহকারে শোনেন এবং এলাকার টেকসই উন্নয়ন, নদীভাঙন রোধ ও সামাজিক কল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করার আশ্বাস দেন।
উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, “জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।” এ সময় তিনি ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ, ভালোবাসা ও দোয়া প্রার্থনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ তাঁর এই মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগকে সাধুবাদ জানান।
ফম/এমএমএ/


