২৫ দিন পর দেশে প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত লিটন সরকারের লাশ

মতলব উত্তর (চাঁদপুর): সৌদি আরব প্রবাসী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামের লিটন সরকারের মৃতদেহ ২৫ দিন পর দেশে এসে পৌছেছে।

গত ৫ মে নিহদের স্বজনরা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে লাশ গ্রহন করেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তারা। জানা গেছে, ৬ মে সকালে মরহুমের নিজ গ্রামে জানাযা শেষে দাফন করা হবে।

গত ৯ এপ্রিল পবিত্র ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন লিটন সরকার। এই ঘটনার খবর বাড়িতে আসলে লিটনের পিতা মাতা ও পরিবারের মাঝে দেখা দেয় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি ছিলেন লিটন। গত ৫ বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরব। তার মৃত্যুতে ওই পরিবারটি যেন অন্ধকারে ডুবে গেল।

এদিকে গত ১১ এপ্রিল সকালে প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত রাজুরকান্দি প্রামে লিটন সরকারের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় লিটনের বাবা ও মা উপজেলা চেয়ারম্যানের হাত ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। দ্রুত লিটনের লাশ দেশে আনার ব্যাপারে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম