চাঁদপুরে  ৫ মাসে ৩৮৪  ‍কিশোর গ্যাং সদস্য গ্রেফাতার হয়েছে

চাঁদপুর: চাঁদপুর কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
বুধবার (৩ জুন ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, চাঁদপুরে গত জানুয়ারি মাস থেকে এখন র্পযন্ত ৩৮৪ জন ‍কিশোর গ্যাং গ্রেফাতার করা হয়েছে। আমরা চাই চাঁদপুর শহরে অপরাধ প্রবণতা কমুক। অপরাধ দমনে আমরা নতুনভাবে কাজ শুরু করবো।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও আপস) মো. লুৎফর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম