চাঁদপুর : চাঁদপুরে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।
মঙ্গলবার (২১ জানুুয়ারি) বিকেলে শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি বলেন, আমরা বিগত দিনেও চেয়েছি আপনাদের পাশে থাকতে কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা তখন পাশে থাকতে পারিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে চায়। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে পরবো। যেখানে থাকবেনা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানের মধ্যে কোন ভেদাভেদ। সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করবে। তবে আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ কষ্ট করে এখানে এসেছেন। আগামী দিনগুলোতে যে কোন বিষয়ে আমরা যেন আপনাদের কাছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।
শহর জামায়াতে আমির এডভোকেট মো. শাহাজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মো. বেলায়েতের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে সেক্রেটারী এডভোকেট মো. শাহাজাহান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর কমিটির সভাপতি নেপাল সাহা, সুমন সরকার জয়, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সবুজ।
ফম/এমএমএ/


