চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সুমন প্রধান (২৮) নামে মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার রাজারগাঁও মেনাপুর নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মেনাপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, একটি চাকু, একটি মোবাইল ফোন, একটি গাঁজা সেবনকারী পাইপ, ৬টি ইয়াবা ট্যাবলেট সেবনকারী পাইপ ও ৩৫ হাজার ৮০টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দ্রব্য সামগ্রী ও গ্রেপ্তার ব্যাক্তিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/


