চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার ডেররা ও রামগঞ্জ রোডে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, আজ হাজীগঞ্জ উপজেলার ডেররা এলাকায় ও রামগঞ্জ রোড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে রহমান বেকারিকে ১০ হাজার টাকা এবং মেহেরাজ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



