চাঁদপুর : বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে চাঁদপুর জেলার মসজিদ সমূহের ইমাম, খতিব, মোয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে “উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বাবুরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিএমপি সিটিসি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন।
এছাড়াও পুলিশ কর্মকর্তা, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষগণ বক্তব্য দেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকারের কঠোর অবস্থান এবং আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতায় সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সফলতা পেয়েছে বাংলাদেশ। ধর্মীয় অপব্যাখ্যায় যাতে কেউ বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত না হয় এবং জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে সাধারণ মানুষকে সচেতন করতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ফম/এমএমএ/



