চাঁদপুর: পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়য়ন্ত্রের বিরুদ্ধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজার জাতীয়তাবাদী দল (বিএনপির) দালীয় কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্ল্ আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরনবী সম্রাট।
প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস চালাচ্ছে।
তাদের প্রতিহত করতে তারা যদি আগুন সন্ত্রাস বাদ না দেয় তবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
ফম/এমএমএ/


