হাইমচরে ৫০০ কেজি মা ইলিশ জব্দ করে নৌ পুলিশ
হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিক ভাবে বাস্তবায়ন করার লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ ফার্ড়িরড় সদস্যরা ৫০০ কেজি মা ইলিশ জব্দ ও পরিবহন কারীকে আটক করে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ড নদীর পাড়ে ট্রলারে ৫০০ কেজি মা ইলিশের খবর পেয়ে নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ তার সদস্যরা মিলে মাছ সহ ট্রলারটি কে আটক করে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির অভিযানে চরভৈরবী ইউনিয়নের মেঘনায় ট্রলার করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ কেজি মা ইলিশ সহ ১ জন কে আটক করে নীলকমল নৌ পুলিশ ফাড়ি।
জব্দকৃত মা ইলিশ গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে চাঁদপুর: নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান নীলকমল নৌ পুলিশ ফাড়িতে এসে মা ইলিশ চাঁদপুর হিমাগারে নিয়ে যায়। পরে আটক জেলেকে হাইমচর থানায় প্রেরন করেন।
জব্দকৃত মা ইলিশের বিষয়ে নীলকমল নৌ পুলিশ ফার্ড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর ঘাট থেকে ৫০০ কেজি মা ইলিশসহ একজনকে আটক করতে সক্ষম হই। আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফম/এমএমএ/
সংবাদদাতা | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন