চাঁদপুর: চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে – চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজে নিযুক্ত তিন হরিজন কলোনীর পরিচ্ছন্ন কাজে নিযুক্ত কর্মীদের সাথে ক্লীন চাঁদপুরের ব্যতিক্রম আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর রোটারী ভবনে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ক্লীন চাঁদপুরের সিনিয়র উপদেষ্টা ফারুক মৃর্ধা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
বিশেষ অতিথির বক্তব্যে দেন ক্লীন চাঁদপুরের সমন্বয়ক পায়েল খান, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুরের সভাপতি মোহাম্মদ ওমর, ক্লীন চাঁদপুরের পরিচালক ফারিয়ান আহমেদ মৃর্ধা।
ক্লীন চাঁদপুরের উদ্যোক্তা মোঃ মেহেদী হাসান খান জনির পরিচালনায় বক্তব্য রাখেন জাকির মিজি, কামরুল ইসলাম সোহেল, অজিউল্লা জিন্না, তানভীর আহমেদ জনি, শাখওয়াত হোসেন, শফিক ভূইয়া, ইব্রাহীম, রানা, বিল্লাল খান, সেলিম মুন্সি, শাখওয়াত মিজি, জনি, হরিজন কলোনীর পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন নন্দন কিশোর, সাধন লাল, কৃতন দা, বাবুল, রনি দাস, বিপ্লব, তরুন ও দ্বীপ্ত প্রমুখ।
উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড-স্বর্নখোলা হরিজন কলোন,বড়স্টেশন-স্কেভেনচার্জ হরিজন ও পুরানবাজার হরিজন কলোনীর প্রায় ৪৫০ শতাধিক পরিচ্ছন্ন কর্মীরা।
ফম/এমএমএ/


