মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট ) মোঃ রবিউল হক, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান-৩, এএসআই(নিঃ) সাজেদুর রহমান, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম খন্দকার সংগীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর এর মতলব উত্তর থানার ,এফআইআর নং-২৪, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; জি আর নং-৪৮৯, তারিখ- ০৮ আগস্ট, ২০২৫; ধারা- 379/34 The Penal Code, 1860; এর এজাহারনামীয় আসামী রিয়াদ গাজী (৩২), পিতা- ইয়ার আহম্মদ গাজী, মোবাইল-০১৬১৫-০৪২১৪৪, সাং- মোহাম্মদপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করে।
এরপর তার হেফাজত হইতে বর্নিত মামলার ঘটনায় চুরি যাওয়া মোটর সাইকেল যাহা Suzuki GIXXER 155 FI ABS মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং BGA5-222277, রেজি নং-ঢাকা মেট্রো- ল- ৬৪-৮১৯১ চেসিস নং- RMBL-ED13F-153521, মূল্য অনুমান ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেন।
আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
ফম/এমএমএ/


