
মতলব দক্ষিণ (চাঁদপুর) : মতলব দক্ষিণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. শামসল আলম মোহন।
শনিবার ( ৬ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান আনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকাকে জয়ী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি অপশক্তি নির্বাচন বাঞ্চলের পায়তারা করছে। কোন অপশক্তি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কে থামিয়ে রাখতে পারবেনা। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, আওয়ামীলীগের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে এবং বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর আহমেদ , উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, বীর মুক্তিযুদ্ধা ইমাম হাসান, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।
এর আগে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ ও নারায়নপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেন। উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
ফম/এমএমএ/



