মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোঃ মাহবুব হোসেন (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি.. … রাজিউন)।
রবিবার (৭ মে) ১০.৪০ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরআগে গত ৬ মে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
গত শনিবার উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কভার ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় সিএনজি চালক মাহবুব হোসেন মারাত্মক হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশা ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল। হঠাৎ করে অপরদিক থেকে আসা মালবাহী কভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাৎক্ষণিক সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক মাহবুবের মাথায় মারাত্মক জখম হয়ে রক্তপাত হয়েছে।
এদিকে মাহবুব হোসেনের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। তার অসহায় সংসারে নেমে এসেছে কালো ছাপ। মাহবুবের ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে তার স্ত্রী পাগল প্রায়।
ফম/এমএমএ/



