
চাঁদপুর: বহুল আলোচিত সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর জেলার মতলব কেএফটি কলেজিয়েট স্কুল। এটি আবদুল কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট ২০২০ সালে প্রতিষ্ঠা করে। এরপর থেকেই স্কুলটি সুশৃঙ্খল ভাবে পাবলিক পরীক্ষাগুলো শতভাগ এ প্লাস সহ ধারাবাহিক শিক্ষামুলক সাফল্য বয়ে আনছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্কুল অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুল এর প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম, ইশমাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ জাকির হোসেন কামাল। এসময় বক্তারা বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে মতলবের একটি শিক্ষা পবিরেশ দিতে চাই। যেখানে থাকবে সুস্থ প্রতিযোগীতা, আর মেধা চর্চা। সেই ধারাবাহিকতা দিয়ে মতলবের শিক্ষার্থীরা পৌছে যাবে। আমরা সর্বদাই ভাল মানুষ চাই। শুধু ভাল রেজাল্টই নয়, আমরা চাই বিশ্ব মানের পড়ালেখা করে আমাদের শিক্ষার্থীরা বিশ্বে মাথা উচুঁ করে দাড়াবে।
প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস বলেন, আজকে যারা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয় হল, তা শুধু অনুপ্রেরণা আর উৎসাহ মাত্র। আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সংবর্ধনা দিয়ে সামনে এগিয়ে নিতে চাই। সর্বপরি আমরা মতলবের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য ও মূল উদ্দেশ্য। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা চালিয়ে যাব।
এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং অভিভাবক ও উপস্থিত ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।
আরো উপস্থিত ছিলেন, বয়েজ উইংয়ের কো-অর্ডিনেটর রিয়াজুল ইসলাম, গার্লস উইংয়ের কো-অর্ডিনেটর বদিউল আলম বাবু, প্রভাষক শহীদুল্লাহ্, প্রভাষক ফাতেমা আক্তার, প্রভাষক সজল মজুমদার, প্রভাষক মালে মিয়াজি, প্রভাষক বদরুন নাহার লরিন প্রমুখ।
ফম/এমএমএ/আরাফাত/



