সহজ মানুষ সরল যারা  (কবিতা)

—এস ডি সুব্রত
হাতুড়ির আঘাতে রক্ত স্ফুলিঙ্গে
যারা জীবিকার কাব্য লেখে
রক্ত  ঘাম হয়ে ঝরে যাদের জীবনের গল্পে
সভ্যতার উৎকর্ষতায় দাঁড়িয়েও
কতটা অধিকার পেয়েছে?
শ্রম আর সততার মূল্য
পেয়েছে  কী আজো খাঁটি মানুষ সত্যিকারে!
ক্ষমতাবান সুকৌশলী লুটেরা দল
হরণ  করছে নিত্য  শ্রমিকের ধন
সবখানে সব দেশে মুখোশের আড়ালে,
চতুর শৃগাল লাভ তুলে নেয়
অর্থ বিত্তের অশুভ দাপটে নিশ্চিন্তে নির্ভয়ে
সহজ মানুষ সরল  যারা  সত্য ন্যায়ের প্রতীক
খেটেই মরে শুরু থেকে শেষ অবধি ।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭৭২২৪৮২২৪

ফোকাস মোহনা.কম