সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসর

সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসরে সভাপতির বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কাদের পলাশ।

চাঁদপুর: সাহিত্য একাডেমি চাঁদপুরের ১১তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সাহিত্য একাডেমি মিলনায়তনে একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপ্রধানে নির্বাহী সদস্য সুমন কুমার দত্তের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

কবি সাহিত্যিক ও লেখকদের স্বরচিত কবিতা ও গল্প পাঠে সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।

সভায় কবিতা পাঠ করেন, মোঃ হানিফ, ইয়াছিন দেওয়ান, মোঃ তানজিদ কোতয়াল। কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও লেখক নূরে আলম পাটোয়ারী, খোকন মজুমদার।

বক্তব্য রাখেন, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, উজ্জ্বল হোসাইন, সদস্য মোহাম্মদ হানিফ, নূরে আলম পাটোয়ারী।

উপস্থিত ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, সদস্য কাজী আশ্রাফুজ্জামান রাসেল, সাহিত্য অনুরাগী মাহির আহমেদ প্রমুখ।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম