সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় বাংলা ভাষা প্রতিষ্ঠা হলেই শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে : কাজী মিজান

মতলব উত্তর (চাঁদপুর): বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় মতলব উত্তরে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পুষ্পস্তবক অর্পণ করেন মোহনপুর ইউনিয়ন যুবলীগসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মিজানুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারীর মহান শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

তিনি বলেন, দেশের সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় বাংলাভাষাকে প্রতিষ্ঠা করতে হবে। তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।

পুষ্পস্তবক অর্পণ করেন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধা, আ’লীগ নেতা হানিফ প্রধান, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবাদুল হক মৃধা, সাধারণ সম্পাদক ফারুকুল আমিন, মোহনপুর পর্যটন লিঃ এর পরিচালক সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মতলব উত্তর উপজেলা যুলীগের সদস্য কাজী  হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন তপাদার, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, আনিছুর রহমান সরকার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম