সমাজে ভাল কিছু হলে আমাদের সকলের সুনাম

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা সমাজের মানুষ একসঙ্গে বসবাস করতে ভালবাসি। সমাজে ভাল কিছু হলে আমাদের সকলের সুনাম। একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে সকলের মাঝে এমন সম্প্রতি থাকা খুবই প্রয়োজন।

২৪ আগষ্ট সন্ধ্যায় উত্তর নিশ্চিন্তপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম আরও বলেন, বিশেষ করে আমি যে সমাজে বসবাস করি উত্তর নিশ্চিন্তপুর। এই সমাজের সকলেই খুবই ভালো মানুষ। আমার সমাজ আমাকে অনেক কিছু দিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ সবাই আমার প্রতি অনেক আন্তরিক। আমি আমার সমাজবাসীর কাছে কৃতজ্ঞ। কখনো যদি সমাজের জন্য কিছু প্রয়োজন হয় আমার সাধ্যমত চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৫নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খোকা লস্কর, উপজেলা সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন মুন্সী, মামুন মুন্সী, গজরা ইউনিয়ন যুবদল নেতা সুমন বেপারী, উপজেলা ছাত্রদল নেতা ইশা খান, জিলানী খান প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সকল ব্যক্তিবর্গ রাতের ভোজে অংশগ্রহন করেন।

ফম/আরাফাত/মাসুদ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম