মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে খোলা বাজারে বিক্রি (ওএমএস) এর ন্যায্য মুল্যের চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে টরকী বাজারস্থ গোডাউন থেকে চাউল বিতরণ করেন ইলহান ট্রেডার্স এর প্রোপাইটর সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপসহকারী কর্মকর্তা কামরুল হাসান।
সুলতানাবাদ ইউনিয়নের ৫৯৯ জন দুস্থ অসহায় পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ফম/আরাফাত/মাসুদ/



