সমমাননা ইসলামিক রাজনৈতিক দলসমূহের সাথে চাঁদপুর শহর জামায়াতের মতবিনিময়

চাঁদপুর: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে জেলার সমমাননা ইসলামিক রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাদ মাগরিব জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান এর সঞ্চালনায় সমমাননা ইসলামিক রাজনৈতিক দলসমূহের নেতাদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. জয়নাল আবদীন, জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামাতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন জেলার সেক্রেটারী মাওলানা ইয়াসিন রাশে সানি, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।

উপস্থিত ছিলেন তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মীর হোসেন, শহর জামায়াতের সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহ-সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ খান, সদর জামায়াতের সহ-সেক্রেটারী সুলতান মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতারা।

ছবি: ফোকাস মোহনা.কম।

সভায় বক্তারা বলেন, ইসলামিক রাজনৈতিক সমমাননা দলসমূহ আজকের এই সভায় মিলিত হয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে চায়। দেশের রাজনীতি আজ নানা সংকট ও বিভ্রান্তির মধ্য দিয়ে চলছে। জাতির ভবিষ্যৎ নিরাপদ করতে হলে, আমাদের ঈমান, ন্যায় নীতি ও ন্যায়ের শাসনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে।

আমরা বিশ্বাস করি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমাদের রাজনৈতিক চিন্তা-চেতনার মূল ভিত্তি হচ্ছে আল-কুরআন ও সুন্নাহ। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মানুষের অধিকার রক্ষা পায়, দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠিত হয় এবং ন্যায়বিচার সকল স্তরে নিশ্চিত হয়।

আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের পাশে থেকে একটি নৈতিক, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি। আমরা অন্য দল বা মতকে শত্রু মনে করি না। বরং সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক সংলাপের মাধ্যমে জাতিকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চাই।

আমরা আহ্বান জানাই বিভেদ নয়, ঐক্যের পথে হাঁটি। ভোটের বক্স এক হওয়ার আগে দেশের পুরো আলেম সমাজ একত্রিত হওয়া অতিব জরুরি। ইসলামি আদর্শে দেশ গড়ার লক্ষে একসাথে কাজ করার জন্য বক্তারা গুরুত্ব প্রদান করেন।
ফম/এমএমএ/মাইনুল/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম