চাঁদপুর: “একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি শিশু শিক্ষা পেলে সারা জগত মেলে” এই শ্লোগানে গতকাল সোমবার দুপুরে চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস । তিনি বলেন,সন্তানদের মানুষ করতে সমাজে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। আজকের মা সমাবেশে মায়েদের উপস্থিতি সেটাই প্রমান করছে। তিনি বলেন,বাবারা তাদের কর্মজীবনে ব্যস্ত থাকায় বেশিরভাগ মায়েরা তাদের সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে প্রতিটি কাজে যেভাবে লেগে থাকেন, এ জন্য আমি বলবো, সন্তানদের মানুষ করতে সমাজে মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি। এজন্য এসব মায়েদেরে সম্মান জানাই,শ্রদ্ধা জানাই।
তিনি বলেন,এ সরকারের প্রধান জন নেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে যেভাবে কাজ করছেন,আমাদের শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি শিক্ষার উন্নয়নে যেভাবে ভূমিকা রাখছেন এতে এদেশ আগামীতে আরও উন্নত হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ শিশিরের সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোহাগ প্রধানিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান,স্কুল শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো,নুরুল আলম খান পলাশ ও স্কুলের বিভিন্ন অভিভাবক শিক্ষার্থী।
এ সময় অভিভাবকরা স্কুলের লেখাপড়া ব্যবস্থার সুনাম করলেও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ সংকটের কথা তুলে ধরেন। তারা অবিলম্বে এর সমাধানের আহ্বান জানান।
ফম/এমএমএ/



