সঞ্চয়সহ পাঁচটি সি‌ডি‌সি সফলভা‌বে সম্পন্ন হ‌চ্ছে : পৌর প্রশাসক

নগর দা‌রিদ্র হ্রাস-করন কর্মসূ‌চির বা‌র্ষিক সাধারণ সভায়

চাঁদপুর:  “এ‌সো সঞ্চয় ক‌রি, সুন্দর জীবন গ‌ড়ি” এ প্রতিপা‌দ্যে প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দা‌রিদ্র হ্রাস-করন কর্মসূ‌চির বা‌র্ষিক সাধারণ সভা চাঁদপুর পৌরসভার আ‌য়োজ‌নে ও মেঘনা নদীর পাড় টিলা কা‌ড়ি সি‌ডি‌সি, যমুনা রোড সি‌ডি‌সি, রেলও‌য়ে বায়লা পাইলট হাউজ সি‌ডি‌সি, কবরস্থান সি‌ডি‌সির অংশগ্রহ‌ণে বৃহস্প‌তিবার (২৪ জুলাই) চাঁদপুর পৌরপাঠাগা‌রে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপস‌চিব) মোঃ গোলাম জাকা‌রিয়া।

এসময় তি‌নি ব‌লেন, এ প্রক‌ল্পের সাথে ২২ হাজার ৫০০ শত প‌রিবার জ‌ড়িত তার মা‌নে প্রায় এক লাখ পৌর নাগ‌রিক এ সঞ্চয় প্রক‌ল্পের সু‌বিধা ভোগ কর‌ছে। সি‌ডি‌সিগু‌লোর প্রতি আমার কোন নে‌গে‌টিভি‌টি নেই, পাঁচ‌টি কম্পো‌নেন্টএর ম‌ধ্যেটি ক‌ম্পো‌নেন্ট হ‌চ্ছে সঞ্চয়। চাঁদপুর পৌরসভা সঞ্চয়সহ ৫‌টি সি‌ডি‌সি সফলভা‌বে সম্পন্ন হ‌য়ে‌ছে।আপনারা স‌ঠিকভা‌বে সঞ্চয় ক‌রে নি‌জে‌তের ভাগ‌্য উন্নয়ন কর‌বেন সা‌থে সা‌থে যে ঋন গ্রহন কর‌ছেন তা স‌ঠিকভা‌বে প‌রি‌শোধ কর‌বেন। পৌরসভার প্রা‌ন্তিক নাগ‌রিক‌দের জীবনমান উন্নয়‌নে আপনা‌দের মাধ‌্যমেই কাজ করা হ‌চ্ছে, আপনা‌দের বসবা‌সের এলাকার রাস্তার উন্নয়ন কাজ আপনারই কর‌ছেন। একার‌নে কাজও ভাল হ‌য়ে‌ছে ব‌লে আ‌মি ম‌নে ক‌রি, এ‌তে ঠিকাদা‌র‌দের পিছ‌নে অর্থ ব‌্যয় কর‌তে হয় নাই।

চাঁদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া হিসাবরক্ষক সৈয়দ ম‌শিউর রহমান।

অ‌তি‌থি হি‌সে‌বে আরও উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর পৌরসভার কর নির্ধারক। মোঃআসাদ্দুজামান শাহরিয়ার, ক‌মিউ‌নিটি কর্মী নুরুন নাহার ও সি‌ডি‌সি নেত্রী শিল্পী সাহা।

অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন ফারজানা নিলা ও বার্ষিক রিপোট পেশ করেন লিটন দাস। অনুষ্ঠা‌নের শুরু‌তে কোরআন তেলাওয়াত ক‌রেন ফাতেমা হক মুক্তা ও পবিত্র গীতা পাঠ ক‌রেন শান্তনা দাস।

আত্ম কর্মসয়স্থান মূলক সংঞ্চয় ও ঋণ কার্যক্রম: ৫৭‌টি সি‌ডি‌সির ম‌ধ্যে সঞ্চয়ী সদ‌স্যের সংখ‌্যা ৩৮৮৫ জন, উক্ত সদস‌্যদে‌র জমাকৃত সঞ্চয়ী মূলধন জুন ২০২৫ পর্যন্ত ১ কো‌টি ৫ লাখ ৮০ হাজার ৬৯৩ টাকা। এ পর্যন্ত ১ হাজার ৭২৮ জনের মা‌ঝে ৩,৫২,৯৭,০০০ টাকা ঋণ ব্রিণ করা হ‌য়ে‌ছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম