
চাঁদপুর: চাঁদপুর শহরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এরশাদ উদ্দিন।
এসময় তিনি বলেন, আজকের দিনটি প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য উৎসবের দিন। এই দিনটির জন্য প্রত্যেক শিক্ষার্থী অধিক আগ্রহে অপেক্ষা করে থাকে। পৌরসভায় যতগুলো স্কুল আছে প্রায় সকল স্কুলে মাঠের স্বল্পতা রয়েছে। তার জন্য প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীকে এক্সট্রা কারিকুলাম বিশেষ করে খেলাধূলা ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টএর উপর জোড় দিতে হবে। আজকে যারা বিজয়ী হয়েছো ও যারা বিজীতা সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।তোমাদের প্রত্যেকে পড়ালেখা করে সুনাগরিক হয়ে উঠতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানীয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা এটিএম রুহুল্লাহ।
অনুষ্ঠানে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


