শেখ হাসিনার কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে

মতলব দক্ষিণ উপজেলার মেহারন দালাল বাড়িতে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহারন দালাল বাড়িতে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দিনব্যাপী ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মালম্বীদের একটি অন্যতম অনুষ্ঠান এটি। এদিন বিকালে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি অংশ গ্রহণ করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মেহারন জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি প্রান গোবিন্দ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ভারত চন্দ্র দাস সাধুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদেের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, বান্দরবান টুরিস্ট পুলিশের ইনচার্জ ও মতলব দক্ষিণ থানার সাবেক ওসিস্বপন কুমার আইচ, পূজা উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মন্দির কমিটির  উপদেষ্টা কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সাবেক ইউপি সদস্য উত্তম কুমার দাস ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাদল, মন্দির কমিটির সহ সভাপতি ডা. রাজন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মহাদেব দাস, কোষাধক্ষ খোকন দাসসহ সহস্রাধিক নারী পুরুষ ভক্তবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, ১৯৭৫ সালের পর মুহুর্তে বাংলাদেশের হিন্দু ধর্মালম্বীরা ঠিক আনন্দ করে পূজা উদযাপন করতে পারতো না। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মকে যার যার মত পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। এটাই হল বঙ্গবন্ধুর বাংলাদেশ। আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আমরা নিরাপদ।

এমএ কুদ্দুস আরও বলেন, বাংলাদেশে যে উন্নয়নে ধারা চলছে তা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশের দিকে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমি নিজেও একজন একজন নৌকা প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী যাকেই নৌকা দিবেন আমরা নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করব।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম