প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে : ডিসি কামরুল হাসান

চাঁদপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শীর্ষক কর্মশালা

চাঁদপুর: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চাঁদপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০জুল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহম্মেদের সঞ্চালনায় কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্য বলেন, স্মার্ট ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম পুরো সাপ্লাই চেন জুড়ে থাকে। তাই খাবারের নিরাপত্তা ও গুণগতমান নিশ্চিত করার জন্য প্রযুক্তির ব্যবহার করে শক্তিশালী পদ্ধতিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে। এই পদ্ধতিতে খাদ্যসংশ্লিষ্ট সব দপ্তর আইনের কঠোর প্রয়োগসহ উপস্থাপিত প্রস্তাবনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

পরে সবার অংশগ্রহণে চাঁদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে নানারকম প্রস্তাবনা উপস্থাপন করে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ্, বাবুর হাট কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কাজী শাহাদাৎ, দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক (ভারপ্রাপ্ত) রহিম বাদশা, দৈনিক মানব কন্ঠের চাঁদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারি, দৈনিক কালের কন্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক শপথ এর সম্পাদক কাদের পলাশ, দৈনিক যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মীর্জা জাকির প্রমূখ।

ফম/এমএমএ/