শুক্রবার দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: (শুক্রবার ২৬ জানুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনের সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল,জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু,অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।

অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনালে অংশগ্রহণ করবে শেখ কামাল স্পোর্টস একাডেমী বনাম টিম ডাকাতিয়া।

খেলা শুরু হবে সকাল ১১টায়,পুরস্কার বিতরণ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম