শুক্রবার চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও উদ্ধোধক আকরাম খান

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০  ক্রিকেট টুর্নামেন্ট -২০২২।  শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ।

টুর্নামেন্টের প্রধান সম্বনয়কের দায়িত্বে রয়েছেন বিসিবি কাউন্সিলর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

চাঁদপুর ক্রিকেটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় অংশগ্রহন করবেন শাহারাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর ও সন্দীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, দৈনিক  চাঁদপুর কন্ঠ, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম ও দৈনিক চাঁদপুর বার্তা।

নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্ধোধনী দিনের খেলায় দুদলেই খেলবে জাতীয় দলের ক্রিকেটারসহ দেশের আইকন ক্রিকেটারগণ। টুর্নামেন্টে অংশ নিয়েছে ২৪ টি দল।
আয়োজকরা জানিয়ছেন, উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মিলন মাহমুদ,  চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল,  জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সম্পাদক শেখ আব্দুল মোতালেব।

আয়োজকদের মধ্যে সাদ্দাম হোসেন ও রাফসান জানি  জানান, আমরা টুর্নামেন্টটি সুন্দরভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে অংশ নেয়া সকল দলগুলোর সাথে আলোচনা হয়েছে।  এ টুর্নামেন্টে জাতীয় ক্রিকেট দলসহ  বিপিএল,  সিপিএলসহ দেশের তারকা ক্রিকেটারগন খেলতে নামবেন। আমরা যাতে টুর্নামেন্টটি সুন্দরমতো শেষ করতে পারি এজন্য সকলের সহযোগিতাসহ সমথন কামনা করছি।

টুনামেন্টে অংশ নেয়া দলগুলো হলো:- কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট একাডেমী, এরিস্টান ইউসি স্পোর্টস ক্রিকেট ক্লাব, বাকালিয়া সূর্য তরুন ক্লাব রায়পুর, চট্টগ্রাম লায়ন্স, সন্দীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম,  কক্সবাজার ক্রিকেটাস ফোরাম, ১০/১২ ক্রিকেটাস ঢাকা, ব্রাদাস ক্রিকেট একাডেমী চট্টগ্রাম,  গাজীপুর ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমী চাঁদপুর, ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী, ঢাকা টাইটেন্স, থ্রিকুইন ওয়ারিয়র্স চাঁদপুর,  স্লোগ সিকসারস টিম চাঁদপুর,  শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুর,  শাহারাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর,  মতলব সূর্য তরুন স্পোর্টিং ক্লাব চাঁদপুর,  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চাঁদপুর, উদয়ন ক্লাব চাঁদপুর, ক্রিকেট স্কুল কুমিল্লা,  ইলেভেন স্টার ঢাকা, আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন ঢাকা,  রায়পুর ক্রিকেট একাডেমী ও ইনটেন্স ক্রিকেট একাডেমী ঢাকা।

ফম/এমএমএ/চৌইই/