শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদেরকে অপসারণ

চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও গণহত্যার পক্ষে অবস্থানকারী সাংবাদিকদেরকে প্রেসক্লাবের সকল পদ-পদবী থেকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও চাঁদপুর প্রেসক্লাব নেতাদের সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গতকাল দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে অবস্থান করে পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থী প্রেসক্লাবের সদস্যদের সাথে বৈঠকের এবং কিছু সিদ্ধান্ত হওয়ার পর সমাবেশে উপস্থাপন করেন। পরে অধিকাংশ শিক্ষার্থীরা কয়েকজন সাংবাদিকের বিষয়ে আবারও আপত্তি করে প্রতিবাদ জানায়। এরপর বিকেলে প্রেসক্লাব নেতারা সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় আবারও চাঁদপুর প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে প্রেসক্লাব সদস্য ও শিক্ষার্থীদের বৈঠকে শিক্ষার্থীদের দাবী পূরন হয়েছে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ছাত্র গণ অভুত্থ্যান পরবর্তী পরিস্থিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও চাঁদপুর প্রেসক্লাব নেতাদের সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে চাঁদপুর প্রেসক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার লক্ষ্যে নিম্নে উল্লেখিত সংস্কার ও সিদ্ধান্তবলী গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হচ্ছে: ১. চাঁদপুর প্রেসক্লাবের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও গণহত্যার পক্ষে অবস্থানকারী সাংবাদিক (ক) এএইচএম আহসান উল্লাহ (খ) শহীদ পাটোয়ারী ও (গ) কাজী শাহাদাত (ঘ) শরীফ চৌধুরী (ঙ) আব্দুর রহমানকে চাঁদপুর প্রেসক্লাবের সকল পদ-পদবী থেকে অপসারণ করা হবে।

২. বৈষম্যবিরোধী গণ আন্দোলনের সময়ে প্রকাশ্যে বির্তকিত কর্মকান্ডের জন্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।
৩. চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি পরিষদ পূর্ণগঠন করে যোগ্যতা থাকার পরও যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।
৪. চাঁদপুর প্রেসক্লাবের সমঝোতা কমিটি সংযোজন বিয়োজন করে পুনর্গঠন করা হবে।
৫. চাঁদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে গঠিত উপকমিটি উপ-কমিটি ভেঙে পুনর্গঠন করা হবে।
৬. ব্যক্তি বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে যোগ্যতা থাকার পরও যারা চাঁদপুর প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন নাই কোটা খালি থাকা সাপেক্ষে তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

সমন্বয়করা জানায়, এই ফ্যাসিবাদি সরকারের পক্ষ নিয়ে তাদের নানা দুর্নীতি ও অপকর্ম বাস্তবায়নে এ ক্লাবের যে সকল সদস্যরা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দেশব্যাপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা ফ্যাসিবাদ খুনি হাসিনার পতনের ডাক দিয়েছেন, তখন তারা নির্বিচারে শিক্ষার্থী ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছেন। ঠিক সেই সময় চাঁদপুর প্রেসক্লাবের ব্যানার নিয়ে গত ২ আগস্ট শিল্পকলা একাডেমির সামনে এবং ৩ আগস্ট চাঁদপুর হাসান আলী মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের বিপক্ষে রাস্তায় দাঁড়িয়েছেন। যেটা অত্যন্ত ঘৃণ্য ও জঘন্য লজ্জাজনক বলে আখ্যায়িত করছি। এ চিহ্নিত দালালদের দৃষ্টান্ত মূলক শাস্তি, সাংগঠনিক পদ থেকে অপসারণ ও প্রেসক্লাবকে কলঙ্কমুক্ত করতে যা যা করনীয় তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামী দিনে প্রেসক্লাবের কোন সদস্য দালালী করলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম