চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে পন্যের গুনগত মান নিয়ন্ত্রণ না করায় ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএসটিআই কুমিল্লা অফিসের উদ্যোগে অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।
বিএসটিআই কুমিল্লা অফিস থেকে জানানো হয়, বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স ফিউচার সুইটস, দোয়াভাঙ্গা, শাহরাস্তি, চাঁদপুর এর বিরুদ্ধে বিএসটিআই আইন -২০১৮ এ অভিযোগ দাখিল করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বিএসটিআই এর মান সম্মান গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স বিসমিল্লাহ বেকারি, ওয়ারুক , শাহরাস্তি, চাঁদপুর এর বিরুদ্ধে বিএসটিআই আইন- ২০১৮ এ অভিযোগ দাখিল করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



