নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো দরকার: গোলাম কুদ্দুস

স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস। ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর : সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস বলেছেন, নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। কারণ তারা অনেকেই সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত ছিল।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের আউটার স্টেডিয়ামে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মুজিব মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বীর বাঙ্গালী সংগ্রাম করে বঙ্গবন্ধুকে কারাগার থেকে বের করে এনেছিলো। ৭ মার্চের ভাষণ দিয়ে বঙ্গবন্ধু অআনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলন। ৩০লাখ মা বোনের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলার স্বাদ পেয়েছিলাম।

গোলাম কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছিলেন স্বাধীন বাংলাদেশকে নতুন নীতি রাষ্ট্রে বাস্তবায়নের জন্যে। বাঙালি জাতির যেসব থেকে বঞ্চিত ছিলো। যে রাষ্ট্রে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে কাজ করছিলেন। সেসব কাজ প্রায় যখন ঘুছিয়ে এনেছিলেন ঠিক সে সময়ই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা হয়েছিলো। একাত্তরের পরাজয়ের প্রতিশোধের জন্যেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছিলো।

তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে সঠিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এখানে বলার কোন কিছু নাই আজকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান। বাংলাদেশ এখন সেই বাংলাদেশ নাই। বাংলাদেশ আজকে স্বয়ং সম্পূর্ণ। দুযোর্গের সময় বিদেশীরা সাহায্য নিয়ে এদেশে আসতো। আর এখন বাংলাদেশ সাহায্য নিয়ে অন্য দেশে যায়। আজকে শেখ হাসিনার দুরদর্শিতার কারনে নারীরা সবর্ক্ষেত্রে এগিয়ে আছে।

চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত জেলা কমান্ডার ও মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব) এম এ ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ সাফায়েতুর রহমান, জেলা সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক কাজী শাহাদাত, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

অনুষ্ঠান যৌথ সঞ্চালনায় ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ ও সাংবাদিক এম আর ইসলাম।

মেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও মেলার সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকারসহ সুধীজন এসময় উপস্থিত ছিলেন।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম