শাহরাস্তিতে এসএসসি ও সমমান পরিক্ষায় অনুপস্থিত ৮৬

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৭ টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরিক্ষার ১ম দিনে ৮৬ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার অধিনে ৫ টি কেন্দ্রে ৩ হাজার ১ শ’ ৬৬ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিলে ২ টি কেন্দ্রে ৭ শ’ ৭ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল পরিক্ষায় ৯৭ জন পরিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার প্রথম দিনে এসএসসি বাংলা ১ম পত্রে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮ জন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬ জন, চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন ও সূয়াপাড়া জিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল কোরআন মজিদ ও তাজবিদ পরিক্ষায় শাহরাস্তি চিশতিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ১৪ জন, নুনিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ১৬  জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনালে বাংলা-২ পরিক্ষায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ জানান, ১ম দিনে নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম