
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি (রঃ) মাজার দিঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে এলাকার শিশুরা দীঘির পাড়ে খেলতে গিয়ে পশ্চিম-দক্ষিণ কোনে ভাসমান ওই নারীর মরদেহ ভাসতে দেখে। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে সংবাদ দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের জানান, নিহতের হাতে জুতা ধরা ছিলো। তাদের ধারণা ওই নারী ভবঘুরে হতে পারেন। সোমবার (৫ মে) সকালে দীঘির উত্তর পাড়ে তাকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা মোঃ বোরহান উদ্দিন মিয়া বলেন, বিকেলে দীঘির পাড়ে ঘুরতে যাওয়া শিশুরা ওই নারীর মরদেহ পানিতে ভাসতে দেখে।
একই গ্রামের সৈয়দ জিলান মিয়া বলেন, বিকেলে মাজারের পাশে দোকানে চা পানরত অবস্থায় শিশুদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার মরদেহ দীঘির পানিতে ভাসতে দেখি।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।



