কচুয়া (চাঁদপুর): চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ও পল্লী সমাজসেবা কার্যক্রম এর আওতায় এই চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শতাধিক গরীব-অসহায়, প্রতিবন্ধী পরিবারের প্রতি সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে ১ শত জনের মাঝে ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
একই সময়ে পল্লী মাতৃকেন্দ্র দুগ্ধ ও প্রতিবন্ধি ঋন কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়েছে। এই সময় ২৫ জনের মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের ৮লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ রুহুল আমিন বাশির, মোঃ সাইফ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ইসমাইল/



