চাঁদপুর: শারদীয়া দুর্গাপূজায় টহল সদস্যদের সক্রিয় করার লক্ষে অঞ্চল-৫ পরিদর্শন করেন পুলিশিং সমন্বয় কমিটির নেতারা।শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় অঞ্চল-৫ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
তিনি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের আরও সক্রিয় থাকতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহল, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। কোথাও সন্দেহজনক পরিস্থিতি বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরে একটি নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পূজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোরশেদ, সাধারণ সম্পাদক নেপাল সাহা।
পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম রেজার পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহ-দফতর সম্পাদক রাসেল পারভেজ, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, সদস্য দ্বীন মোহাম্মদ জিল্লু, চন্দন দে প্রমুখ।
এর আগে রাত ১০টায় কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০ (৪নং ওয়ার্ড) পরিদর্শন করেন পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। সেখানে টহল কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে এবং কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০ এর সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ঝুটনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম গাজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লাসহ টহল সদস্যরা ও স্থানীয় নেতারা।
ফম/এমএমএ/


