চাঁদপুর: চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোঃ শামসুল হক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক জাতীয় দলের ফুটবলার ও আমেরিকা প্রবাসী মোস্তফা হোসেন মুকুল।
এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ জানান।
উল্লেখ্য ড. শামসুল হক ভূঁইয়া গত ২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফম/এমএমএ/



