শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফুটবল টূর্ণামেন্টের ৩য় ম্যাচ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ৩য় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব বেপারী, সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইলিয়াছ পাটোয়ারী প্রমুখ।

এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ গ্রহন করেন সাদুল্লাপুর বন্ধুত্ব একাদশ বনাম নিশ্চিন্তপুর একাদশ। ২-১ গোলে নিশ্চিন্তপুর একাদশ বিজয়ী হয়েছে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম