
চাঁদপুর: ৭ দফা দাবী বাস্তবায়নে ২২ অক্টোবর শনিবার সকাল-সন্ধ্যা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গণঅনশন কর্মসূচি।
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচি সফল করতে দলে দলে যোগ দিতে আহবান জানিয়েছন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরী।
৭ দফা দাবী সমূহ: সংখ্যলঘু সুরক্ষা আইন প্রণয়ন। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।
জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। অর্পিত সম্পত্তি প্রত্যপর্পণ আইন যথাযথ বাস্তবায়ন। পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন। সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন।
ফম/এমএমএ/



