মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরর কৃতি সন্তান অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। গত কিছুদিন আগে বিজ্ঞ চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে তিনি এপিপি হিসেবে যোগদান করেন।
অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের কৃতি সন্তান। এরআগেও তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন আইনজীবী পেশার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত আছেন। তিনি ছাত্রনেতা থেকে শুরু করে বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মেলা মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফম/এমএমএ/আরাফাত/



