মোহনপুর ইউপি’র উপনির্বাচনে কাজী মিজান নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউপি’র উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান। তিনি নৌকা প্রতীক পাওয়ায় মাননীয় প্রধানমনন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুযারি) বিকাল ৩ ঘটিকার সময় কাজী মিজানুর রহমানের বাড়ি থেকে আনন্দ মিছিলটি বের হয়ে টেয়াক্কারপুল বাজার, মোহনপুর বাজার ও বেরীবাঁধ হয়ে পূণরায় নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আঃ মতিন।

আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবু, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, আলীগ নেতা ও বীর মুক্তিযুদ্ধা মোঃ বিল্লাল হোসেন মৃধা, মোঃ ফয়েজ সরকার, সেলিম মাস্টার, গোলাম হোসেন, আক্তার হোসেন সরকার, মোহনপুর ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারুকুল আমিন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আল-আমিন, মোহনপুর ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী লাভলী বেগম, সাংগঠনিক সম্পাদক উম্মূল আয়মা লাইলী, মহিলা নেত্রী জেছমিন, খোদেজাসহ সহস্রাধিক নেতাকর্মী ও নারী পুরুষ।

এদিকে কাজী মিজানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পরই গত ১৫ ফেব্রুযারি রাতে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কমী ও সমর্থকরা আনন্দে মেতে ওঠেন এবং মোহনপুরের বিভিন্ন স্থানে কাজী মিজানুর রহমানের পক্ষে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীবৃন্দ। এবং আওয়ামীলীগ, যুবলীগ কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী মিজান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। নেত্রীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আশা করি,মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন। আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে মোহনপুরবাসীর প্রতি আহ্বান জানাই।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম