কচুয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী শাহ ইমরান খান

কচুয়া (চাঁদপুর): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ব্যাচেলর অব ল’ (এলএলবি) পাস কোর্স-২০২৩ সালের ফাইনাল পরীক্ষায় ৩৮৮ নম্বর অর্জন করে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন কচুয়ার বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক এবং কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহ ইমরান খান।

এই সাফল্যে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাঁর বাবা-মা, পরিবারের সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী, শুভাকাক্সক্ষী এবং যারা বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় মোঃ শাহ ইমরান খান বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে এবং ন্যায়-নীতির পথে চলার শক্তি জোগায়। এলএলবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার জীবনের একটি গুরুত্বপপূর্ণ অর্জন। এই সাফল্য একান্তই মহান আল্লাহর অশেষ রহমত, পরিবারের ত্যাগ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং আমার নিরলস পরিশ্রমের ফল। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আইন বিষয়ে অর্জিত এই শিক্ষা ভবিষ্যতে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের পক্ষে কাজ করতে আমাকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে সহায়তা করবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তার এ সাফল্যে শিক্ষক-শিক্ষকমণ্ডলী, সাংবাদিক সহকর্মী, সহপাঠী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শুভাকাক্সক্ষী এবং কচুয়া উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকে তার এই অর্জনকে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে ভবিষ্যৎ শিক্ষাজীবন, পেশাগত কর্মকাণ্ড এবং জনসেবায় আরও সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, মোঃ শাহ ইমরান খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত। উচ্চশিক্ষার পাশাপাশি সমাজের কল্যাণে নিজেকে আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তার এই সাফল্য তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন ও আত্মউন্নয়নে উদ্বুদ্ধ করবে বলে সচেতন মহল মনে করছে।

ফম/এমএমএ/

মো. মহসিন হোসাইন | ফোকাস মোহনা.কম