মেধাবী শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে: মানিক

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা নবগঠিত কলেজ এবং মাদ্রাসা কমিটির নেতাদের সাথে মতবিনিময়

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলা অন্তর্গত নবগঠিত সকল কলেজ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, কমিটির সকলকে নিয়ে কর্মী সমাবেশ হবে। সেখানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক আসবে। যেসব শিক্ষার্থীরা বেতন দিতে পারে না এবং অর্থের অভাবে জামা-কাপড় কিনতে পারে না তাদের সহযোগিতা করবো। এই সকল সহযোগিতা তোমাদের মাধ্যমে করা হবে। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছে, যার বাবা রিক্সা চালায় সন্তান ডাক্তারি পড়ছে। আমাদের মধ্যে এরকম মেধাবী আছে। তোমরা যদি সেই সামাজিক কাজগুলো করো, তাহলে তোমরাও আগাতে পারবে। তোমাদের নিয়ে বসার মূল উদ্দেশ্য এটি।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন। তোমাদের নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লাতে আমাদের কাজ করতে হবে। ছাত্র-ছাত্রীরা একজন ভোটারের কাছে যে ভাবে ভোট চাইবে, অন্যরা সেই ভাবে চাইতে পারবেনা। তোমাদের কথায় সাধারণ ভোটারদের মন অনেক নরম হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল কমিটি পূর্নাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সভাপতি আশেকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীসহ চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলা অন্তর্গত নবগঠিত ২৯টি কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতারা।
ফম/এমএমএ/

মাজহারুল ইসলাম অনিক | ফোকাস মোহনা.কম