মেঘনায় নৌবাহিনী ও মৎস্য বিভাগের যোৗথ অভিযান

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে নৌবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৭০ হাজার মিটার কারেন্টজাল ও ৭ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নদীতে এই অভিযান পরিচাালিত হয়।

সদর উপজেলা মৎস্য বিভাগ জানায়, বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৭০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৭ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জব্দকৃত মাছ গরিব, দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. মুশফিকুর রহমান ইলিশ প্রকল্প, নৌবাহিনী চাঁদপুরের কন্টিজেন্ট কমান্ডার (অতিরিক্ত সাব লে. বিএন) এম. নুরুল হুদা ও নৌ বাহিনীর সদস্যরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম