চাঁদপুর: ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ শহরের বেগম মসজিদ ও সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধের তারিখ (২০২২) মুছে নতুন করে মেয়াদের তারিখের (২০২৬,২০২৯) স্টিকার ঘাম দিয়ে লাগানোর অপরাধে হক হোমিও হল কে ৩০ হাজার টাকা এবং সেবা মূল্য তালিকা না লাগানো ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে মাহফুজ ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সর্ববমোট দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল।
ফম/এমএমএ/



