মেঘনায় অভিযানে ৩৫ বেহুন্দি জাল জব্দ

চাঁদপুর: মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা মৎস্য বিভাগ জানায়, বিশেষ কম্বিং অপারেশন বুধবার (২৪ জানুয়ারি) রাত ১২টা হতে ভোর ৫টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৩৫ টি বেহুন্দি জব্দ করা হয়। জব্দকৃত জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারি মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম