
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য দেন অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীর চর চ্যানেল নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ১হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করা হয়।
জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে। মামলা হওয়া ৪ আসামীকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লেক্ষ্য মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতল উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশ সহ সবধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদন্ডের বিধান রয়েছে।



